চরফ্যাশনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট: April 18, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনের শশীভূষণে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।তারা হলো- জাহানপুর ৮নং ওয়ার্ডের আজিদ মাঝির ছেলে শাকিব (৭) ও সালাহ উদ্দিনের ছেলে রিয়াজ (৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

রোববার দুপুরে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় চেয়ারম্যান নাজিম হাওলাদার জানান, খেলা করতে গিয়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে পড়ে শিশু দুটির মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবারে শোকের শোকের ছায়া নেমে এসেছে।শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network