শিরোনাম
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা আন্দোলনের মুখে বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা বরিশালের চরকাউয়া ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ইরানের কঠোর হুঁশিয়ারির পর হামলা বাতিল করলেন ট্রাম্প? পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বরিশালে জামায়াতের গণমিছিল উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটি নির্বাচন: সভাপতি নাজমুল, সম্পাদক আরিফুল

চরফ্যাশনে বিনামূল্যে ধান বীজ ও সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক

আপডেট: April 20, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ।

অনুষ্ঠানে সভাপতি’র বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা জানান, আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে ।
সুবিধাভোগী কৃষকরা মনে করছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এ উদ্যোগ ব্যাপকভাবে কার্যকর হবে।

অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু তাহের, উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী অফিসার সানাউল্লাহ আজম, চরফ্যাশন প্রেসক্লাব সেক্রেটারী কামাল গোলদার,উপ সহকারী কৃষি অফিসার বৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network