১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ

চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

আপডেট: জুন ১৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া,নিজস্ব প্রতিবেদক:
ভোলার চরফ্যাশনে প্রান্তিক খামারিদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)প্লাস এর উদ্যোগে বিনামূল্যে উন্নত জাতের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশনের বিপরীত পাশে অবস্থিত ব্র্যাক কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ৩০ জন প্রান্তিক খামারির মাঝে জনপ্রতি ৩০টি করে উন্নত জাতের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এর মধ্যে ২০টি বাচ্চা বিনামূল্যে এবং অতিরিক্ত ১০টি বাচ্চা সুলভ মূল্যে প্রদান করা হয়।
ব্র্যাক সূত্রে জানা যায়, খাকি ক্যাম্বেল জাতের হাঁস ৫ থেকে ৬ মাস বয়সের মধ্যেই ডিম দেওয়া শুরু করে। ফলে এ প্রকল্পের মাধ্যমে উপকারভোগী খামারিরা দ্রুত আর্থিক সুবিধা লাভ করতে পারবেন এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরণেও সহায়ক হবে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাকের জোনাল ম্যানেজার (সিএসএইউ) সোলায়মান হোসেন, রিজিওনাল ম্যানেজার (দাবি) বিশ্বজিৎ কুমার ঘোষ, রিজিওনাল ম্যানেজার (বসতি) মো. মজিবুর রহমান, সহকারী রিজিওনাল ম্যানেজার (প্রগতি) মো. এহিয়া কামাল, ক্লাস্টার ম্যানেজার মুন্সি আলাউদ্দিন আহমেদ, এরিয়া ম্যানেজার (দাবি) মোস্তফা কামাল, সিনিয়র এরিয়া ম্যানেজার (প্রগতি) বরুন হাওলাদার, এক্সটেনশন অফিসার বিকাশ চন্দ্র শীল এবং ব্র্যাঞ্চ ম্যানেজার মো. মাহবুব আলম।
উপকারভোগী খামারিরা জানান, ব্র্যাকের এ সহায়তা তাদের হাঁস পালন কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, এই হাঁসগুলো থেকে ডিম ও বাচ্চা উৎপাদনের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি পাবে এবং জীবনমানের উন্নয়ন ঘটবে।
ব্র্যাক কর্মকর্তারা বলেন, প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলার লক্ষ্যে ব্র্যাক বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় খামারিদের মাঝে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network