১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার ঘটনায় প্রতিবাদ সভা

আপডেট: মে ৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশনের সদ্য যোগদাকৃত ইউএনওর পরিচিতি সভায় চরফ্যাশনের সাংবাদিকদের নিয়ে মানহানিকর বক্তব্য দেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। তার এমন বক্তব্যের প্রতিবাদ করে কারন জানতে চেয়ে তাকে চিঠি দেয়া চরফ্যাশন প্রেসক্লাবের পক্ষ থেকে এবং ওই চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করায় তিনি বাদী হয়ে বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ৭ সাংবাদিকসহ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেনকে আসামী করে মামলাটি দায়ের করেন। গতকাল মঙ্গলবার বিয়ষটি জানাজানি হলে সাংবাদিক মহলে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় শুরু হয় সাংবাদিকসহ সুশিল সমাজের।
আসামীরা হলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি জুলফিকার মাহামুদ নিয়াজ, সাধারন সম্পাদক ও ইনকিলাব পত্রিকার প্রতিনিধি কামাল গোলদার, নির্বাহী সদস্য ও আগামীর সময় পত্রিকার প্রতিনিধি আবু সিদ্দিক ঢ়ারী, প্রেসক্লাবের সদস্য ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি জামাল মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, চরফ্যাশন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি নোমান সিকদার,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন। এ দিকে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী’র সভাপতিত্বে প্রেসক্লাব ভবনে এক প্রতিবাদ সভায় যোগ দেন উপজেলায় কর্মরত সংবাদ কর্মীরা।
এ সময় বক্তব্যে সাংবাদিকগণ বিএনপি’র সাবেক নেতাকে উদ্দেশ্য করে বলেন, নিজের অপরাধ আড়াল করতে মিথ্যা ও হয়রানী মূলক মামলা দিয়ে সাংবাদিকদের কন্ঠরোধ করার অপচেষ্টা করবেন না। এ সময় দ্রুত সময়ের মধ্যে তার দায়ের করা মিথ্যা মামলাটি প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন সাংবাদিকরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network