আপডেট: August 18, 2022
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক এর তিন জন বীমা গ্রাহকের মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চরফ্যাসন জোনাল অফিসের আয়োজনে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্থানীয় এক মাদ্রাসায় প্রায় তিন শতাধিক গ্রাহক ও স্থানীয় নারী পুরুষ নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর চরফ্যাসন জোনাল অফিসের শাখার ইনচার্জ হাফেজ মাওলানা মাকসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্স্যুরেন্স কোম্পানীটির বরিশাল বিভাগের ভিপি এন্ড ইনচার্জ জনাব মিজানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির ভোলা সার্ভিস সেন্টারের এভিপি ও ইনচার্জ জনাব মাকসুদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরফ্যাসন সাংগঠনিক অফিসের ব্রাঞ্চ কো অর্ডিনেটর ইউসুফ শরীফ ও স্থানীয় বীমা কর্মী মাওলানা ছালাউদ্দিন। পরে অতিথিরা মৃত্যুবরণকারী বীমা গ্রাহকদের নমিনীদের কাছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবির চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন।

