আপডেট: July 2, 2021
নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।।
দেশব্যাপী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২য় দিনের মতো সারাদেশে চলছে কঠোর লকডাউন। ভোলার চরফ্যাসনে স্বাস্থ্যবিধি না মানায় এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় বর যাত্রীসহ বিভিন্ন জনকে ২২ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১ জনকে তিন দিনের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জুলাই) চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস। এসব অভিযানে বিজিবি অংশ গ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল এ তথ্য নিশ্চিত করেছেন।

