চরফ্যাসনে বিশিষ্টজনদের সম্মানে এডভোকেট ছিদ্দিক মাতাব্বরের ইফতার

আপডেট: April 17, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসনে (ভোলা) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানে চরফ্যাসনের বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, চরফ্যাসন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ছিদ্দিক মাতাব্বর।
সোমবার সন্ধ্যায় চরফ্যাসনের পৌর শহরের শরীফ পাড়ায় অবস্থিত হোটেল মারুফ ইন্টারন্যাশনালে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । এতে রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বমুহূর্তে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করেন চরফ্যাসন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবু নাছের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network