শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

চরফ্যাসন উপজেলা বিএমএসএফ এর নতুন কমিটিকে কোড নাম্বার প্রদান

আপডেট: July 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ভোলার চরফ্যাসন উপজেলা শাখার কমিটি অনুমোদন ও কোড নাম্বার প্রদান করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এর সভাপতিত্বে গতকাল রবিবার(১১জুলাই) বিকাল চারটায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটি এক ভার্চুয়াল সভায় ভোলার চরফ্যাসন, কক্সবাজার জেলা ও নোয়াখালীর সুবর্ণচর শাখা কমিটিকে অনুমোদন ও কোড নাম্বার প্রদান করা হয়। এসময় নব নির্বাচিত তিনটি শাখা কমিটির নেতৃবৃন্দও ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন।
এসময় ভোলার চরফ্যাসন উপজেলা শাখার ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি আদিত্য জাহিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদ প্রতিদিন এর উপজেলা প্রতিনিধি নুর উল্লাহ ভূইয়া ।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি খোরশেদ আলম (আমার সংবাদ), সহ-সভাপতি মাহবুবুল আলম (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রানা (আমার সংবাদ ), যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (ক্রাইম আওয়ার ডটকম) সাংগঠনিক সম্পাদক- জিহাদুল ইসলাম(খোলা কাগজ), সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম (সাপ্তাহিক জনতার দলিল), অর্থবিষয়ক সম্পাদক নোমান চৌধুরী (আমার সংবাদ) ,দপ্তর সম্পাদক হাসান লিটন (আলোকিত সকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আর মমিন (সময়ের চিত্র), ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম (স্বদেশ প্রতিদিন), তথ্য,যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাছলিম আখন(কোয়ালিটি টিভি বাংলা)।

নির্বাহী সদস্যরা হলেন: এ আর রাসেল খান(ভোলা বাণী ডটকম) সামছুদ্দিন হাওলাদার (সকালের সময়)।
মিজান মুন্সি (তৃতীয় মাত্রা),নাজিম উদ্দিন (বিশ্ব মানচিত্র)
সহযোগী সদস্য এইচ এম নোমান( দৈনিক ভোলা টাইমস), মোঃ জুয়েল (মাতৃজগত)।

পরে পুরাতন কমিটির নেতৃবৃন্দকে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর ও নতুন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্ব গ্রহনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরুর আহবান জানানো হয়। এবং
কমিটির সদস্যরা সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি আদায়ে দৃঢ় প্রত্যয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য,এর আগে বিএমএসএফ চরফ্যাসন উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সদস্যদের উপস্থিতে প্রস্তাবিত কমিটি গঠন করে কেন্দ্রীয় বিএমএসএফ এর নিকট প্রেরণ করা হলে যাচাই বাছাই শেষে গতকাল এই কমিটির অনুমোদন ও শাখাকে ১২৪ নাম্বার কোড প্রদান করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network