শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

চরফ্যাসন সাংবাদিক কল্যাণ তহবিলের ৪ নতুন মুখ

আপডেট: April 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় দৈনিকের সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন চরফ্যাসন সাংবাদিক কল্যাণ তহবিলের নতুন ৪ জন সদস্য নেওয়া হয়েছে। এখন সাংবাদিক সংগঠনটির মোট সদস্য সংখ্যা হলো ১৩ জন।
গতকাল (২৫ এপ্রিল ) উক্ত সাংবাদিক সংগঠনটির সভাপতি মো.ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ সম্পাদক এম. আমির হোসেন নতুন সদস্য পদে আবেদন পত্র সহ সকল তথ্য উপাত্ত উপস্থাপন করলে উপস্থিত সদস্যগনের সর্বসম্মতিক্রমে নতুন ৪ জন সদস্যকে নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক চরফ্যাসন উপজেলা প্রতিনিধি মিজান নয়ন, সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা,সমকাল প্রতিনিধি নোমান সিকদার, মানব জমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার প্রমুখ। যাচাই-বাছাই শেষে জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিনের চরফ্যাসন উপজেলা প্রতিনিধি নুরুল্লাহ ভূইয়া, ভোরের কাগজ প্রতিনিধি সোহেব চৌধুরী, আমার সংবাদ প্রতিনিধি নোমান চৌধুরী এবং আমার সংবাদ দক্ষিণ আইচা প্রতিনিধি সেলিম রানাকে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, চরফ্যাসন সাংবাদিক কল্যাণ তহবিল প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার সংবাদকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধান ও তাদের সুখে দুঃখে পাশে থেকে আর্থ-সামাজিক কাজ করে থাকে।
এদিকে, নব নির্বাচিত ৪ সদস্যকে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ চরফ্যাসন উপজেলার বিভিন্ন সুধী মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network