চাঁদপুরে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট: November 27, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

চাঁদপুর প্রতিনিধি:: চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোট থেকে ৩২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন হরিণা ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন মুন্সীগঞ্জ হতে বরিশালগামী একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে আনুমানিক ৩২ লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

তিনি আরো বলেন, পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network