চাঁদাবাজিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আপডেট: October 16, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ফরিদপুর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।বুধবার (১৬ অক্টোবর) সকালে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন রোডের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সাগর খন্দকার নামে এক যুবক সকালে শহরের রেড ক্রিসেন্ট মার্কেটের নিচের একটি পানের দোকান থেকে চাঁদা নিতে আসেন। এ সময় সেখানকার ব্যবসায়ীরা বিষয়টি জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও রেড ক্রিসেন্টের কর্মকর্তা ফরহাদ হোসেন ঝিনুকে জানান। এ ঘটনায় তিনি সাগর খন্দকারকে শহরের জসীমউদ্দীন রোডে ডেকে এসব না করতে অনুরোধ করেন। এ সময় সাগর একটি চাইনিজ কুড়াল দিয়ে ফরহাদ হোসেন ঝিনুকে কয়েকটি কোপ দেয়। পরে লোকজন তাকে ঘিরে ধরে মারধর করে কোতোয়ালি থানায় সোপর্দ করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, অভিযুক্ত সাগর খন্দকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network