চাচার পায়ের রগ কেটে দিলো ভাতিজা

আপডেট: January 28, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে ভাতিজার বিরুদ্ধে চাচার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।পরিবার ও এলাকাবাসী জানায়, শাসন করায় মাদকাসক্ত ভাতিজা ফাহিম হোসেন ক্ষিপ্ত হয়ে চাচা মেহেদী মুন্সিকে কুপিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয়। এ ছাড়াও এলোপাতাড়ি শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে মেহেদী মুন্সি এই হামলার শিকার হন। তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সংকটাপন্ন্ অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, মেহেদী মুন্সির বড় ভাই মাহাবুব মুন্সির ছেলে ফাহিম মাদক সেবনসহ নানা অপকর্ম করে আসছিলো। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে শনিবার সকালে শাসন করতে গিয়ে লাঠি দিয়ে একটি আঘাত করে। এঘটনার জেরে বিকালে ফাহিম কয়েকজন সহযোগী নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মেহেদীর উপর হামলা চালায়। তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন মেহেদীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মেহেদীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

রোববার (২৮ জানুয়ারি) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network