১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

চাল চোরদের ক্ষমা নেই: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আপডেট: এপ্রিল ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্কঃ চাল চোরদের ক্ষমা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য করা চলবে না।
মঙ্গলবার রাজধানীতে নিজ সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষিত নেতৃত্বে এই দুর্যোগে সংকট মোকাবিলায় জাতি আজ ঐক্যবদ্ধ।
 
ব্রিফিংয়ে সবাইকে সংকট মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলমত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশে তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।
 
ত্রাণ বিতরণে বাধা দেয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, তাদের এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এর কোনো তথ্য প্রমাণ নেই।
 
তিনি আরো বলেন, বিএনপিকে নিষ্ক্রিয় করার জন্য তারা নিজেরাই যথেষ্ট। নেতিবাচক রাজনীতির জন্য তাদের আজ এই পরিণতি।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network