চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট: October 30, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহীতে চেম্বার শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কাজেম আলী নামে এক চিকিৎসকে হত্যা করেছে সস্ত্রাসীরা।রোববার রাত পৌনে ১২টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকায় চেম্বার শেষে বাড়ি ফেরার পথে বর্ণালীর মোড়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজে লেখাপড়া শেষে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন তিনি। প্রতিদিনের মতো রোববার লক্ষ্মীপুরে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে বর্ণালীর মোড়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে একদল সন্ত্রাসী। এ সময় তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে রাস্তা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হামলাকারীদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network