শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

চিকিৎসক নেতার চেম্বার থেকে ইয়াবা, গাজা, মদ জব্দ, নারীসহ আটক ২

আপডেট: November 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার প্রচার ও জনসংযোগ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সুমন রায়ের চেম্বার থেকে মাদক, মাদক সেবনের সরঞ্জামাদি ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ সময় আসাদুজ্জামান হিরা (৩০) ও অথৈ (২২) নামে তার দুই কর্মচারীকে আটক করা হয়েছে।

দীর্ঘদিন পর্যবেক্ষণের পর খুলনা জেলা প্রশাসন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ সোমবার বিকেলে যৌথভাবে ‘হেলথ গার্ডেন’ নামের ওই হাসপাতালে অভিযান চালায়। অভিযানে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজ, গাঁজা-ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং নগদ ১ লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর। তিনি বলেন, ‘ডা. সুমন রায়ের কক্ষ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। সেখানে বিদেশি মদের বোতল ও গাঁজা এবং ইয়াবা সেবনের উপকরণ পাওয়া গেছে। এ কারণে ওই কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আটক হওয়াদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে। ঘটনার পর থেকে ডা. সুমন রায় পলাতক রয়েছেন।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network