শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট: May 15, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে মোহাম্মদ আলী পান্না (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ই মে) ভোরে উপজেলার হরিহরনগর সীমান্তের একটি সেগুন বাগানের মধ্যে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। নিহত যুবক পান্না জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের নতুন মসজিদপাড়ার আতিয়ার রহমানের ছেলে। নিহতের নাক, একটি কান বিচ্ছিন্ন ও বুকে ক্ষতচিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, পান্না মাদক চোরাচালানের সাথে জড়িত থাকায় প্রায় রাতে সে সীমান্তে যেতো। রবিবার রাতে যেকোন সময় মাদক আনতে গিয়ে দ্বন্দ্বে অথবা বিএসএফের গুলিতে নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন এলাকার লোকজন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, নিহত ব্যক্তি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের কাছে জানতে পেেরেছি। নাক ও একটি কান শরীর থেকে বিচ্ছিন্ন রয়েছে এবং লাশের বুকে ক্ষত দেখে এটি গুলিবিদ্ধ কি না সেটি বোঝার উপায় নাই। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, প্রথমিক পর্যায়ে আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি মাদক চোরাচালানের সাথে জড়িত ছিলো। ঘটনাটি অভ্যন্তরীণ হতে পারে। এটি তদন্ত করে দেখা হচ্ছে। জিরো পয়েন্টের ৭০০ গজ ভেতর থেকে নিহতের লাশটি উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। নিশ্চিত না হওয়ায় বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) কাছে ঘটনা জানতে চাওয়া হয়নি। তা ছাড়া সীমান্তে গুলির শব্দ শোনা যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network