চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট: April 23, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা এঁর সার্বিক পরিকল্পনা ও উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং মনোমুগ্ধকর পরিবেশে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩শে এপ্রিল) পুলিশ লাইন্স ড্রিলশেডে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার শেষে ডিনারের আয়োজন করা হয়।

পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাণবন্ত করেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. আলী আজগর টগর, জেলা ও দায়রা জজ জিয়া হায়দার, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিন, সিভিল সার্জনের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ( ৬ বিজিবি) এর অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক আহমেদ, জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, সকল উপজেলা নিবার্হী কর্মকর্তা, পৌরমেয়রবৃন্দ, জেলার ৪১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান রাজ্জাক খান রাজ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ স্থানীয় আলেমগণ, জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যগণ প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network