শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

চুয়াডাঙ্গার উথলীতে ট্রেনে কাটা পড়ে ৫ গরুর মৃত্যু

আপডেট: December 4, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ট্রেনে কাটা পড়ে ৫টি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ঠা ডিসেম্বর ২০২৩ খ্রি.) বিকাল সোয়া ৩টার দিকে উথলী রেলস্টেশনের নিকট এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা যায়, উথলী গ্রামের মসলেম মণ্ডল ও তপন বিশ্বাস নামের দুজন ব্যক্তি দীর্ঘদিন ধরে একপাল গরু (১৫-২০টি) উথলী এলাকার বিভিন্ন মাঠে চরিয়ে নিয়ে বেড়ান। সোমবার বিকালে তাঁরা গরুগুলো উথলী রেলস্টেশন এলাকায় লাইনের ধারে চরাচ্ছিলেন। হঠাৎ বেশ কয়েকটি গরু রেললাইনের উপর উঠে যায়। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭২৭ আপ রূপসা এক্সপ্রেস ট্রেনে ২টি গাভি, ১টি বকনা ও ২টি এঁড়ে গরু কাটা পড়ে।

গরু ট্রেনে কাটা পড়ায় গরুর মালিক উথলী গ্রামের মণ্ডল পাড়ার মৃত ফজল মণ্ডলের ছেলে মসলেম মণ্ডল (৭৫), একই এলাকার আজিজুল মণ্ডলের ছেলে মোমিন মণ্ডল (৪৫), হাসেম মিয়ার ছেলে আব্দুস সামাদ টেংরা (৩৬) এবং ভুলা বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (৫০) কান্নায় ভেঙে পড়েন। একসাথে ৫টি গরু ট্রেনে কাটা পড়ার খবর শুনে ঘটনাস্থলে মানুষজন ভিড় জমান।

উল্লেখ্য, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি সোমবার ৬ ঘণ্টার মতো দেরিতে চলছিলো। হঠাৎ ট্রেন চলে আসবে এটা তাঁরা ভাবতে পারেন নাই। তবে গরু চরানোর সময় তাদের আরও সতর্ক থাকা উচিত ছিলো বলে এলাকাবাসী মনে করেন।

প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network