চুয়াডাঙ্গার জীবননগরে গাঁজাসহ দুজন আটক

আপডেট: October 15, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের অভিযানে গাঁজাসহ আটককৃত দুই আসামি

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে। শনিবার (১৪ই অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জীবননগর থানাধীন উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (৫০) এবং মৃত আয়ুব আলীর ছেলে লিটন মোল্লা (৪৫)।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জীবননগর থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধোপাখালী-সন্তোষপুরগামী পাকা রাস্তার উপর হতে ৫০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network