১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

চুয়াডাঙ্গায় গাঁজা সেবনের দায়ে ৪ জনের জেল-জরিমানা

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য গাঁজা সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের পৃথক দুটি এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌরশহরের ভিমরুল্লা এলাকার শহিদুলের ছেলে জীবন আলী (২৮), সিঅ্যান্ডবি পাড়ার আব্দুস সামাদের ছেলে আলামিন খান (১৯), শেখপাড়ার কালামের ছেলে রাসেল শেখ (২০) এবং ইসলাম পাড়ার জাকেল আলীর ছেলে মিলন (৩৭)।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজের নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের মাথাভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকা ও শহরের হকপাড়ার মনসুরের গলির সামনে অভিযান চালিয়ে ৪ মাদকসেবীকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ গ্রাম গাঁজা।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network