১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

চুয়াডাঙ্গায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড এলাকায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকিমূলক অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি শুরু করা হয়।

তদারকিকালে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার কারণে শহিদুল হক বিশ্বাসের প্রতিষ্ঠান ডিজিটাল মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রাখার কারণে আজগর আলী বিশ্বাসের প্রতিষ্ঠান সিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।

এসময় চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা, মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র ও রিএজেন্ট ব্যবহার না করা এবং অন্যান্য ত্রুটি দ্রুত সংশোধন করার নির্দেশনা প্রদান করা হয়।

পরিবেশে অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network