২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন

চুয়াডাঙ্গায় বিএনপির দুই নেতা বহিষ্কার

আপডেট: মার্চ ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টুকে দলীয় সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৮ই মার্চ) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শৃংঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন দলীয় কর্মকাণ্ড বিরোধী কার্যকলাপের কারণে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু উভয়কে কমিটির অদ্য ১৮/০৩/২০২৬ খ্রি. হইতে দলীয় সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হইল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network