শিরোনাম
খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক

চুয়াডাঙ্গায় সহযোগীসহ অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট শুভংকর গ্রেফতার

আপডেট: September 5, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে অনলাইন জুয়াসাইট 1xBet এর মাস্টার এজেন্ট শুভংকর কুমার দাস ও তার সহযোগী হাফিজুল ইসলাম হ্যাপিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার জয়রামপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার শুভংকর কুমার দাস (২৩) জয়রামপুর গ্রামের দাসপাড়ার শ্রী দয়াল দাসের ছেলে এবং হাফিজুল ইসলাম হ্যাপি (২৫) ডুগডুগী গ্রামের শাহাদৎ ওরফে সাধুর ছেলে। তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর সামসুদ্দোহার নেতৃত্বে এসআই সৌমিত্র সাহা, মুহিদ হাসান, এএসআই রজিবুল, রমেন ও আরিফ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দামুড়হুদা থানার জয়রামপুর গ্রামের দাসপাড়ায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট শুভংকর কুমার দাস (২৩) ও তার সহযোগী হাফিজুল ইসলাম হ্যাপিকে গ্রেফতার করেন।

এসময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের স্মার্ট ফোন পর্যালোচনা করে দেখা যায় আসামি শুভংকর অনলাইন জুয়াসাইট 1xBet এর মাস্টার এজেন্ট।

সে দামুড়হুদা থানাসহ আশপাশ এলাকার উঠতি বয়সী যুবকদের টার্গেট করে তাদের ফোনে জুয়ার বিভিন্ন ধরনের অ্যাপস্ ইন্সটল করে জুয়ার সাইটে রেজিস্ট্রেশন করে দিয়ে অনলাইন জুয়া খেলায় প্রলুব্দ করত এবং কিপ্টো কারেন্সির মাধ্যমে টাকা ডিপোজিট, উইথড্রো করে জুয়া পরিচালনা করে আসছিল।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network