আপডেট: October 6, 2023
উপদেষ্টামণ্ডলীর সাথে চুয়াডাঙ্গা পরিবার ব্লাড ব্যাংকের নতুন কমিটির সদস্যবৃন্দ | ছবি: আপডেট নিউজ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপ চুয়াডাঙ্গা পরিবারের সহযোগী সংগঠন “চুয়াডাঙ্গা পরিবার ব্লাড ব্যাংক” এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ই অক্টোবর) বিকালে এ উপলক্ষ্যে দর্শনা পৌরশহরের লিটিল এনজেলস স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা পরিবার ব্লাড ব্যাংকের সভাপতি জহিরুল ইসলাম জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পরিবারের প্রধান পরিচালক আরিফ তরফদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাসেল আহমেদ শাওন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক এম.এ.আর.নয়ন, নাহিদ হাসানসহ অন্যরা।
আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা পরিবার ব্লাড ব্যাংকের পুরাতন কমিটি ভেঙে দিয়ে আবু তালহাকে সভাপতি এবং নাঈমুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, ফরিজুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), শরিফুল ইসলাম (অর্থ সম্পাদক), আলমগীর হোসেন (দপ্তর সম্পাদক), জুবায়ের আহমেদ (ক্রীড়া সম্পাদক) এবং হুসাইন আহমেদ (ছাত্র বিষয়ক সম্পাদক)।
এছাড়া উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন, আরিফ তরফদার, রাসেল আহমেদ শাওন, মমিনুল ইসলাম, জহিরুল ইসলাম জনি এবং আশরাফুল প্রধান। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা সাংবাদিক আরিফ হাসান।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার

