২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

ছয় মাসেই হাফেজ হলো ৭ বছরের মাহদী

আপডেট: নভেম্বর ৫, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মাত্র ছয় মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে মাহদী হাসান ওয়াছকুরুনী নামে সাত বছর বয়সী এক এতিম শিশু।শিশু মাহদী হাসান ওয়াছকুরুনী শেরপুরের নকলা উপজেলার উত্তর কায়দা গ্রামের মৃত হাবিব মিয়া ছেলে।

মাহদী নকলা দারুল উলুম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এখান থেকেই কোরআনের হাফেজ হয়েছে সে।রোববার মাহদী হাসানের ভগ্নীপতি মাওলানা আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই বছর বয়সে বাবাকে হারায় মাহদী।

বাবার মৃত্যুর পর নকলা দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ (তারা আলম) মাহদীর যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেন।আব্দুল আলীম আরো জানান, আমরা মাহদী হাসান ওয়াছকুরুনীর এমন সাফল্যে গর্বিত। সবার কাছে তার জন্য বিশেষভাবে দোয়া চাই।এ বিষয়ে মাহদীর শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম জানান, খুব অল্প দিনে মাহদী পবিত্র কালামুল্লাহ হিফজ সম্পন্ন করেছে। আর্থিক সমস্যা থাকায় মাহদীর ব্যয়ভার বহন করছেন মাদরাসার মুহতামিম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network