জনগণ চাইলে বাকেরগঞ্জ পৌরবাসীর খেদমতে প্রস্তুত ফিরোজ আলম

আপডেট: April 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘ বছর যাবত নানান কার্যক্রমের মধ্য দিয়ে বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থাকছেন অধ্যাপক ফিরোজ আলম। পৌরসভার ৭নং ওয়ার্ডে তার বাসা। যদিও স্থায়ী নিবাস রয়েছে পাদ্রিশিবপুরে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস পেরিয়ে তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা শাখার আমির। দেউড়ি আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক ফিরোজ আলম। ইতিমধ্যে জামায়াতের পক্ষ থেকে তাকে বাকেরগঞ্জ পৌর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে ফিরোজ আলম মনে করেন, শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়, আপামর সাধারণ মানুষ চাইলে তিনি পৌরবাসীর খেদমতে প্রস্তুত। কেননা একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে তিনি আর কোন দলের থাকেন না। সকল দল মতের মানুষের কল্যাণই হয় তার কাজ। সে হিসেবে সর্বস্তরের মানুষের সাথে দীর্ঘ বছর যাবত আত্মিক সম্পর্ক গড়েছেন ফিরোজ আলম।তবে স্থানীয়রা বলছেন, জনসাধারণের মাঝে ফিরোজ আলমের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তার মত সৎ,দক্ষ ও সদালপী মানুষ যদি মেয়র পদপ্রার্থী হন তাহলে দলমত ধর্ম নির্বিশেষে সকলে তা সাদরে গ্রহণ করবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network