জন্মাষ্টমী উপলক্ষে বাকেরগঞ্জে আলোচনা সভা ও  বর্ণাঢ্য র‍্যালি

আপডেট: September 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি::
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বাকেরগঞ্জ বন্দর সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়। র‍্যালিতে  সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।পরে র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।র‍্যালির উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।   এর আগে সকাল ১১ টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক সুনীল কুমার দাস ঝন্টুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল ও বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন।জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব পঙ্কজ দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রভাষক বিপ্লব মিত্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নিমাই কীর্তনীয়া, সাধারণ সম্পাদক বাবুল, সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি বরুণ কুমার সাহা, অধ্যাপক বিপ্লব মিত্র,প্রমুখ।বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবিক মূল্যবোধ অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network