১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

আপডেট: এপ্রিল ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
শনিবার বাংলাদেশে রোজা শুরু হবে কিনা, তা নিয়ে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। তার আগে ওইদিন দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে অথবা সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ১৪৪১ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা নিয়ে শুক্রবার সন্ধ্যায় (বাদ মাগরিব) সভা অনুষ্ঠিত হবে। সভায় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্ব করবেন।
 
বার্তায় আরো বলা হয়, দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ইসলামিক ফাউন্ডেশনের দেয়া নম্বরে কল করে জানাতে বলা হয়েছে অথবা নিকটস্থ প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিকে জানাতে অনুরোধ করা হয়েছে।
 
টেলিফোন নম্বরগুলো হলো: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭। এছাড়া ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৬১।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network