১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ

জাতীয় সাংবাদিক সংস্থার নবনিযুক্ত বিভাগীয় সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আপডেট: জুন ১৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় সাংবাদিক সংস্থার নতুন দায়িত্ব পাওয়া বরিশাল বিভাগীয় সভাপতি এম আর প্রিন্সকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিল সংস্থার সদস্য ও নেতৃবৃন্দ। গতকাল রাত ৯টায় দৈনিক আজকের বরিশাল অফিসে যুগ্ম সম্পাদকের কার্যালয়ে প্রাণবন্ত আলোচনা সভা শেষে বরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ, তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের বরিশাল’র সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সহ সভাপতি আঃ সালাম, মফিজুল ইসলাম মিলন, আতিকুর রহমান চৌধুরী, ক্রীড়া সম্পাদক পারভেজ সরদার, সিনিয়র সদস্য জোবায়ের হোসেন, এস এম সেলিম, রাজিব খান সহ প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন বলেন, বরিশাল বিভাগীয় কমিটিতে এতদিন যারা দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সংস্থা এ পর্যন্ত আসায় তাদের অবদান রয়েছে। সে কারনেই তাদের দু’জনকে সংস্থার সর্বোচ্চ পরিষদের সম্মানজনক জায়গায় নেওয়া হয়েছে। তাছাড়া নতুন নেতৃত্ব তৈরীতে নবীনদের জায়গা করে না দিলে আগামী দিনে দেশ ও জাতি নেতৃত্ব সংকটে ভুগবে। সবাই মিলে বরিশাল বিভাগে সংগঠনকে শক্তিশালী ও সদস্যদের কল্যাণে কাজ করতে হবে।নতুন দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সভাপতি এম আর প্রিন্স তার দায়িত্ব যথাযথ পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network