১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

জামান খন্দকার এর কবিতা “দিগন্ত যাত্রা ১৪৩১”

আপডেট: এপ্রিল ১৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন
“দিগন্ত যাত্রা ১৪৩১”
জামান খন্দকার
তাপিত চৈত্রের ক্লান্ত দিবাকর জানালো
আজি বর্ষ শেষ হলো,
আগামীকাল আসবে নতুন দিবাকর
জানাবে শুভ নববর্ষ ১৪৩১!
জীবন ডায়েরী থেকে খসে পড়বে
আরেকটি বছর,
পিছনে ফিরে তাকাবার সময়
নেই যে মোর!
পায়ে পায়ে এগিয়ে চলছি
দিগন্ত যাত্রায়,
চলার মাঝেই কখন যেন চলে যাই
অনন্ত যাত্রায়!
দিগন্তে চলেছি মোরা
সকলেই একসাথে,
চলার পথের ভুলত্রুটিগুলো
ক্ষমিও নিজগুণে!
দিগন্ত যাত্রা পথে রেখো
তোমাদের ভালোবাসায়।
আসছে বছর মঙ্গল হোক
কল্যাণ হোক,
সদাএই মোর কামনায়!
শুভ নববর্ষ ১৪৩১
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network