জীবননগরের সেনেরহুদায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: June 21, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১শে জুন) বিকালে সেনেরহুদা গ্রামস্থ জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা চত্বরে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান। উথলী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ,

প্রচার সম্পাদক সেলিম হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবিদ হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জুয়েল এবং উথলী ইউপির সংরক্ষিত মহিলা আসনের সদস্য জয়নব বেগম। এছাড়া কর্মী সমাবেশে উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সম্রাট হোসেনসহ আওয়ামী লীগের কয়েকশত পুরুষ ও নারী কর্মী উপস্থিত ছিলেন। কর্মী সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আওয়ামী লীগের কর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network