১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

জীবননগরে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট: জুলাই ২০, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে জমি থেকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৯শে জুলাই ২০২৫) দুপুরে উপজেলার রায়পুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রায়পুর বাজার সংলগ্ন একটি স্থান থেকে কৃষ্ণপুর গ্রামের মাসুম বিল্লাহের ছেলে হাসানুজ্জামান (২১) ও মসলেম আলীর ছেলে হাবিবুর (৫০) অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করছেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা সেখানে গিয়ে অভিযোগের প্রমাণ সত্যতা পান। এ সময় বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০২৩ এর ৭(ক)(গ) ধারায় দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জীবননগর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, রায়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০২৩ এর ৭(ক)(গ) ধারায় দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধ পুনরায় না করার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network