১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

জীবননগরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট: মে ৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে শুকুর আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুকুর আলী জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামের ফকির চাঁদ মণ্ডলের ছেলে। বুধবার (৭ই মে ২০২৫( দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এই জরিমানা করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নৌকার খালের পাশের একটি জমি থেকে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পায় উপজেলা প্রশাসন। অভিযোগের ভিত্তিতে জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা সেখানে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পান।

অভিযোগ প্রমাণিত হওয়ায় সীমান্ত ইউনিয়নের শাখরিয়া গ্রামের শুকুর আলীকে বিনা অনুমতিতে মাটি কাটার করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সেখান থেকে তিনটি ট্রাক্টর জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। পরে ট্রাক্টর চালকরা নিজেদের ভুল স্বীকার করে পুনরায় একই অপরাধ না করার অঙ্গীকার করলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা বলেন, বিনা অনুমতিতে মাটি কাটায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের একই অপরাধ পুনরায় না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network