শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

জীবননগরে ওয়ারেন্টভুক্ত ১৫ আসামি গ্রেফতার

আপডেট: May 13, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন সিআর এবং ১৪ জন জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। রবিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১৩ই মে ২০২৪) দুপুরে গ্রেফতার আসামিদের চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মনোহরপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আব্দুল হামিদ (৪০), সেনেরহুদা গ্রামের মৃত মহাসিন আলীর ছেলে কাশেম উদ্দিন ওরফে কসিম (৫৫), জসিম উদ্দিন ওরফে জসি (৬১), কাশেম উদ্দিনের ছেলে সজল (২০), মৃত মমিন উদ্দিনের ছেলে হিরোক (৩০), মগবুলের ছেলে বাবুল (২৫), হাউস আলীর ছেলে হাসান আলী (২১), মহাসিন আলী বিশ্বাসের ছেলে তাহাজ উদ্দিন ওরফে তাজুক (৪৯), তাহাজ উদ্দিনের ছেলে শাহিন হোসেন (২১), বেনীপুর গ্রামের মৃত ফকির চাঁদ মালিতার ছেলে লাল মিয়া ওরফে হারান (৬৫), লাল মিয়ার ছেলে সেলিম হোসেন (৩২), গয়েশপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে চন্দন (২৬), জাহিদুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম (৩০), মৃত মল্লিক মণ্ডলের ছেলে শরীফ (৪৫) এবং রুমাত আলী (৪০)।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network