শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর ‎

জীবননগরে জামায়াতে ইসলামীর নির্বাচনি মহিলা সমাবেশ

আপডেট: November 14, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ই নভেম্বর) সকাল ১০টার সময় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো. রহুল আমিন।

এসময় মহিলাদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের সকল দল ভোট চাইবে এটাই স্বাভাবিক। আমরাও মানুষের কাছে ভোট চাচ্ছি। কিন্তু তাদের আর আমাদের একটি মৌলিক পার্থক্য আছে। নির্বাচনের নমিনেশন কিনতে আমার এক টাকাও খরচ হয়নি। নির্বাচনে কাজ করতেও আমার টাকা লাগবে না। আমার বাবার জমিদারি বিক্রি করে আমি নির্বাচন করব না। নির্বাচিত হওয়ার পরে মানুষের টাকা ফাঁকি দেওয়া, সরকারি টাকা ফাঁকি দেওয়া এবং মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করার ধান্দা আমার থাকবে না। এটা আমাদের দ্ব্যর্থহীন ঘোষণা যা অন্য কেউ দিতে সক্ষম নয়। অন্যদের সাথে এটি আমাদের একটি পার্থক্য।’

জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি সুমাইয়া নূর সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি এ মহিলা সমাবেশে প্রধান মেহমান ছিলেন মহিলা জামায়াতের আঞ্চলিক সহকারী ফিরোজা ইয়াসমিন বিউটি।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, পেশাজীবী পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক খলিলুর রহমান, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান প্রমুখ। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network