১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

জীবননগরে টাস্কফোর্সের অভিযানে দুজনকে জরিমানা, নিষিদ্ধ জাল জব্দ

আপডেট: জুন ২৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগরে টাস্কফোর্সের অভিযানে ২২৮ কেজি নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। এসময় দুজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে হেলিপোর্ট মাঠে জনসম্মুখে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২৪শে জুন ২০২৫) বিকালে জীবননগর বাজার এলাকায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখসহ বিজিবি ও পুলিশের সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা জানান, মৎস্য সংরক্ষণ আইনের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়। ১০০ কেজি কারেন্ট জাল ও ১২৮ কেজি চায়না দুয়ারি জাল জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়াতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network