শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

জীবননগরে ডিবির অভিযান, ইয়াবাসহ আটক ১

আপডেট: January 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিয়ার রহমান (৫৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। শনিবার (১৭ই জানুয়ারি) রাতে উপজেলার সদরপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মতিয়ার রহমান একই গ্রামের মৃত মোস্তবারীর ছেলে।

ডিবি জানায়, শনিবার রাতে জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মতিয়ার রহমানকে আটক করা হয়। এসময় তার নিজ বসতবাড়ির রান্নাঘর হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৩২ পিস ইয়াবা ট্যাবলেট।

অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আমিনুর রহমান। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network