১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

জীবননগরে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট: নভেম্বর ২৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

জীবননগরের উথলী বাসস্ট্যান্ড বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে বীজ বিক্রয়ের দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, প্রতিশ্রুত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য (বীজ) সঠিকভাবে বিক্রয় না করায় উথলী বাসস্ট্যান্ড বাজারে অভিযান চালিয়ে আব্বাস উদ্দিনের প্রতিষ্ঠান মেসার্স জোয়ার্দ্দার বীজ ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা এবং একই আইনে খালেদ মাসুদ সাবুর প্রতিষ্ঠান মেসার্স মল্লিক ট্রেডার্সকে ১০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় প্রতিষ্ঠান দুটিকে ধানসহ অন্যান্য বীজ সঠিকভাবে বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network