জীবননগরে নাশকতা মামলায় আ.লীগের ৩ নেতা গ্রেফতার

আপডেট: July 20, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগরে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০শে জুলাই ২০২৫) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আ.লীগের সহসভাপতি আবু তালেব (৫৮), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিন্টু (৪৫) এবং হাসাদাহ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শুকুর আলী (৫৪)।

জীবননগর থানা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে জীবননগর থানায় দায়েরকৃত নাশকতা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়।

রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network