জীবননগরে ফেন্সিডিলসহ যুবক আটক

আপডেট: April 19, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের মাঝে ফেন্সিডিলসহ আটককৃত জাহিদুল ইসলাম

চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন শাহাপুর ক্যাম্প পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৪ বোতল ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম (২৪) নামের এক যুবক আটক হয়েছে। বুধবার (১৯শে এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত জাহিদুল ইসলাম জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মীরপাড়ার জহন আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, শাহাপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বুধবার বেলা ২টা ৩০ মিনিটের সময় জীবননগর থানাধীন ঘুগরাগাছি গ্রামের জনৈক আকাশ বিশ্বাসের আম বাগানের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে ২৪ বোতল ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। আটককৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network