শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

জীবননগরে ভ্রাম্যমাণ অভিযান, দুই রাইস মিলকে ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট: January 30, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুটি রাইস মিলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০শে জানুয়ারি ২০২৪ খ্রি.) বিকালে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এবং চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সজল আহম্মেদ জানান, মঙ্গলবার বিকালে জীবননগর উপজেলার দত্তনগর রোড ও লক্ষ্মীপুর এলাকায় অটো রাইস মিলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় দত্তনগর রোডে মেসার্স এএনজেএম অটো রাইস মিলে তদারকিতে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা ও চাউলের ব্র্যান্ড নকল করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক পক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লক্ষ্মীপুর এলাকায় মেসার্স মা-বাবার দোয়া রাইস মিলের মালিককে চাউলের বস্তায় ওজনে কম দেয়া ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে একই আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি টিম অভিযান পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন। সজল আহম্মেদ আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network