১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম

জীবননগরে মাদক মামলার ৪ আসামি গ্রেফতার

আপডেট: জুন ১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার চার আসামিকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে জীবননগর পৌর এলাকার পৃথক স্থান হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চার জন হলেন- জীবননগর থানার গোপালনগর গ্রামের আবু বক্করের ছেলে সাজ্জাদুল ইসলাম (৩৬), একই গ্রামের তাহাজ্জেল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৯), মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মশিয়ার রহমান (৪৫), এবং ঝিনাইদহের কালীগঞ্জ থানার কাশিপুর গ্রামের মৃত মোজায়োর চৌধুরীর ছেলে মিন্টু (৪২)। তবে মিন্টু দীর্ঘদিন ধরেই জীবননগর পৌরশহরের হাসপাতাল পাড়ায় বসবাস করেন।

গত মে মাসে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত পৃথক মামলার পলাতক আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি সোলায়মান শেখ। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের সোমবার সকালে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে জীবননগর থানা পুলিশ সবসময় সচেষ্ট রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network