শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর ‎

জীবননগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: October 29, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকালে জীবননগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন ময়েনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রানা, মো. মিনাজুল, জাকির আহমেদ শামীম এবং সরোয়ার হোসেন।

এসময় তারা বলেন, ‘যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও গণতান্ত্রিক আন্দোলনে যুবদল আরও সক্রিয় ভূমিকা রাখবে।’

আলোচনা সভা শেষে কেক কেটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পরিশেষে দেশের কল্যাণ ও দলের সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network