শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

জীবননগরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ রাজনগরের মিলন আটক

আপডেট: May 14, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিলন (৪৪) নামের একজনকে আটক করেছে। মঙ্গলবার (১৩ই মে ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মিলন রাজনগর গ্রামের মৃত মজের আলী মন্টুর ছেলে।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ নয়নের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ের গঠিত একটি টিম মঙ্গলবার রাতে জীবননগর উপজেলার রাজনগর গ্রামে মিলনের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় উদ্ধার করা হয় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি পিতলের পাইপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিকে রাতেই জীবননগর থানায় হস্তান্তর করা হয়।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, আটক মিলনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরপূর্বক বুধবার সকালে তাকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network