২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

জীবননগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আপডেট: মার্চ ২৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার আয়োজনে সোমবার (২৪শে মার্চ ২০২৫) বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিকের পরিচালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার তারবিয়াত সম্পাদক জিয়াউল হক, জেলা ওলামা সম্পাদক মাওলানা ইসরাইল হোসেন, জেলা তালিমুল কুরআন সম্পাদক মাওলানা মহি উদ্দিন, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন এবং উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন।

ইফতার মাহফিলে জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network