শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

জীবননগরে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

আপডেট: February 3, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের অভিযানে গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত দুই আসামি

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার হয়েছে। শুক্রবার (২রা ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার তাদেরকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, জীবননগর থানার এসআই জামাল হোসেন ও এএসআই শামিনুর রহমান শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালা গ্রামের মৃত হজরত আলীর ছেলে হামিদুল মণ্ডলকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে রাত ২টার সময় এসআই জামাল ও এএসআই শামিনুর রহমান উপজেলার শাখারিয়া গ্রাম হতে একই গ্রামের মসলেম মণ্ডলের ছেলে ফরজ আলীকে গ্রেফতার করেন। ফরজ আলী পারিবারিক আদালতের মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি।

গ্রেফতারকতৃ দুই আসামিই রায় ঘোষণার পর থেকে দীর্ঘ এক বছর ধরে পলাতক ছিলেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান উপরিউক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network