জীবননগরে ২ কেজি গাঁজাসহ নারী আটক

আপডেট: July 27, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

গাঁজাসহ আটক বুলবুলি খাতুন

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ বুলবুলি খাতুন (৬০) নামের এক নারীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। রবিবার (২৭শে জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মনোহরপুর-খয়েরহুদাগামী পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটক বুলবুলি খাতুন খয়েরহুদা গ্রামের বিলপাড়ার মৃত মান্নান আলীর স্ত্রী।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই নাহিরুল ইসলাম ও এএসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রবিবার সকালে জীবননগর উপজেলার মনোহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মনোহরপুর গ্রামের ওবাইদুল্লাহর আমবাগানের সামনে খয়েরহুদা-মনোহরপুরগামী পাকা রাস্তার উপর হতে বুলবুলি খাতুন নামের এক নারীকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ২ কেজি গাঁজা। আটক নারীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network