আপডেট: August 23, 2022
এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও সেনেরহুদা গ্রামের জান্নাতুল খাদরা এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩শে আগস্ট) দুপুরে জীবননগর মানবিক সংগঠনের উদ্যোগে এই খাবার বিতরণ করা হয়। এছাড়া উপজেলার বেশ কয়েকজন ভ্যানচালকের মাঝেও এই খবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির পরিচালনা কমিটির সহ-সভাপতি ও জাগো নিউজের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সালাউদ্দীন কাজল, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ, প্রধান শিক্ষক হাফেজ সুলতান আহমেদ, জীবননগর মানবিক সংগঠনের উপদেষ্টা ও দৈনিক সকালের সময়ের জীবননগর প্রতিনিধি এম আই মুকুল, সংগঠনটির উদ্যোক্তা ও দৈনিক এই আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এইচ এম হাকিম, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার এম.এ.আর.নয়ন, দৈনিক সময়ের সমীকরণের উথলী প্রতিনিধি রাসেল হোসেন মুন্না, দৈনিক পশ্চিমাঞ্চলের উথলী প্রতিনিধি হাসান আহম্মেদ, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক আজকের বসুন্ধরার জীবননগর প্রতিনিধি এম.এইচ.সম্রাট, বিএমএফ টেলিভিশনের জীবননগর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, জান্নাতুল খাদরা এতিমখানার সাধারণ সম্পাদক শরিফুল রেজা, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, হিমেল ট্রেডার্সের আব্দুল হালিম, স্বেচ্ছাসেবক সুমন হোসেন, সোহেল রানাসহ অন্যরা। উল্লেখ্য, জীবননগর মানবিক সংগঠনের উদ্যোগে সপ্তাহের প্রতি মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার (২৩শে আগস্ট) দুপুরে সংগঠনটির উদ্যোগে ৪র্থ সপ্তাহে উথলী গ্রামের হাফেজিয়া মাদ্রাসা ও সেনেরহুদা গ্রামের জান্নাতুল খাদরা এতিমখানায় খাবার বিতরণ করা হয়। তাদের এই কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির উপদেষ্টা এম আই মুকুল এবং উদ্যোক্তা এইচ এম হাকিম। জেলা ও উপজেলার বিভিন্ন ব্যক্তি তাদের এই মানবিক সংগঠনের কাজে উৎসাহ যোগাচ্ছেন, করছেন আর্থিক সহযোগিতা।

