শিরোনাম

জীবননগর সাংবাদিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

আপডেট: September 20, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

শপথ বাক্য পাঠ করছেন জীবননগর সাংবাদিক সমিতির নতুন কমিটির সদস্যরা » আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার সময় জীবননগর পৌরশহরের হাজী হেসামুদ্দিন মার্কেটের ২য় তলায় জীবননগর সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জীবননগর সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান জীবননগর সাংবাদিক সমিতির উপদেষ্টা ও সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম। শপথ গ্রহণ শেষে নতুন কমিটির সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, গত ১৫ই জুলাই জিএ জাহিদুল ইসলামকে সভাপতি এবং জামাল হোসেন খোকনকে সাধারণ সম্পাদক করে জীবননগর সাংবাদিক সমিতির ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, চাষী রমজান (সহ-সভাপতি), মুতাছিন বিল্লাহ (যুগ্ম সাধারণ সম্পাদক), বশির উদ্দিন বিশ্বাস (অর্থ বিষয়ক সম্পাদক), রাসেল হোসেন মুন্না (দপ্তর সম্পাদক), অর্পণ রকি (প্রচার সম্পাদক) এবং মনিরুজ্জামান রিপন (ক্রীড়া সম্পাদক)। এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে ৭জন রয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network