১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

জীবননগর সীমান্তে ফেন্সিডিল ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার

আপডেট: এপ্রিল ১৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৮০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাতে সীমান্তের পৃথক দুটি এলাকা থেকে এসব ফেন্সিডিল ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৭ই এপ্রিল ২০২৫) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন জীবননগর বিওপির বিজিবি সদস্যরা বুধবার রাত ৮টার দিকে হাবিলদার খলিলুর রহমানের নেতৃত্বে জীবননগর উপজেলার কালা গ্রামের ব্রিজের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল।

এছাড়া একই ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির বিজিবি সদস্যরা নায়েব সুবেদার শরিফ উদ্দিনের নেতৃত্বে বুধবার রাত পৌনে ১২টার দিকে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মাঠের ভুট্টা ক্ষেতের মধ্যে অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করে ৮০০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network